বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল (২৫ জুন) বলিউডে ৩০ বছর পূর্ণ করেছেন তিনি। এদিন সকাল থেকেই শুভেচ্ছায় ভেসেছেন। প্রকাশ্যে এনেছেন আসন্ন সিনেমা ‘পাঠান’-এর পোস্টার।
তিন দশক পার করার খুশিতে, শনিবার ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভ সেশনে আসেন শাহরুখ। ‘পাঠান’ ছবি নিয়ে কথা বলার পাশাপাশি সালমানের সঙ্গে কাজ করার বিষয়ও কথা বলেন কিং খান।
এদিন লাইভে এসে বলিউডের বাদশা নিজের মুখেই জানিয়েছেন, টাইগার ৩-তে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।
সালমানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান খানের সঙ্গে কাজের নয় সেখানে ভালোবাসার, আনন্দের, বন্ধুত্বের ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ওর সঙ্গে যখনই কাজ করি সেটা দারুণ আনন্দের। একটি ছাড়া (করণ অর্জুন) যদিও আমরা কখনও পূর্ণাঙ্গ সিনেমা একসঙ্গে করিনি। বলতে গেলে, সিনেমায় দীর্ঘসময় একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তাই সিনেমায় একসঙ্গে কাজ করার জন্য বছরে ৪-৫ দিন মাত্র সময় পেয়েছি।’
শাহরুখের ‘জিরো’ সিনেমায় ক্যামিও রোলে ছিলেন সালমান। একসঙ্গে একটি গানে দেখা গিয়েছিল তাদের। শাহরুখের ‘পাঠান’-এ ক্যামিও হিসেবে দেখা যাবে বলিউডের ভাইজানকে। আবেগপ্রবণ হয়ে ‘টাইগার ৩’-এ সালমানের সঙ্গে কাজ করার কথাও ব্যক্ত করে ফেলেছেন শাহরুখ!
বলিউডের বাদশা বলেন, এখন ‘পাঠান’ তো করছিই। জানি না গোপনীয়তা ভঙ্গ করছি কি না। তবে ইনশাল্লাহ! আমি ‘টাইগার’-এ থাকতে চাই। দারুণ লাগে ওর সঙ্গে কাজ করতে!' এর আগে শাহরুখের সঙ্গে কাজের বিষয় নিজের জন্মদিনে নিশ্চিত করেছিলেন সালমানও।

২৩০ কেজির আদনান সামিকে দেখলে চমকে উঠবেন