সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৮:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১১ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ রবিবার বিকেল ৫টার দিকে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

তিনি ২৮ মে থেকে ৭ জুন জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করেন। 

প্রধানমন্ত্রী তার ত্রিদেশীয় সফরের শুরুতে গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ এবং জাপানের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট এসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।

পাশাপাশি প্রধানমন্ত্রী ‘এশিয়ার ভবিষ্যত’ শিরোনামে আয়োজিত নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া তিনি সেখানে তার সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে প্রাতরাশ গোলটেবিল আলোচনায় অংশ নেন। গুলশানের হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার শিকার জাপানি নাগরিকদের পরিবার এবং জাইকা সভাপতি শিনিচি কিতাওকা পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ইস্টার হামলা আক্রান্ত গির্জায় মোদী

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ৩১ মে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ১৪ তম ওআইসি সম্মেলনে যোগদান করেন। তিনি মক্কাতে পবিত্র ওমরাহ পালন এবং মদীনাতে রাসুল মুহাম্মাদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।

ইত্তেফাক/কেকে