৮ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে পার হলো ১৬ হাজার যানবাহন

আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:১৩

রবিবার (২৬ জুন) সকাল ৬ টা থেকে পদ্মা সেতুতে সব ধরণের যানবাহন চলাচল শুরু হওয়ার প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার টোল আদায় হয়েছে। এসময় গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি।

রবিবার বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিচ্ছে বিভিন্ন যানবাহন। ছবি- ফোকাস বাংলা

তিনি জানান, ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

আবুল হোসেন বলেন, সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা কম।

পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিচ্ছে বিভিন্ন যানবাহন। ছবি- ফোকাস বাংলা

সেতুর টোলপ্লাজায় দায়িত্বরত এই কর্মকর্তা আরও বলেন, সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ৬টার আগেই আমরা যানচলাচলের জন্য কাজ শুরু করি।

শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে উত্তাল পদ্মা নদী পার হতে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগতো এখন সেই নদী পার হতে সময় লাগছে মাত্র কয়েক মিনিট। এতে অনেকেই বাইক ও প্রাইভেটকার নিয়ে পার হচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। সেই সঙ্গে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানচলাচল করছে সেতু দিয়ে।

ইত্তেফাক/এমএএম