সূচনাটা ভালোই করে ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ান এই জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে দলকে। ১২৭ রানের জুটি গড়ে তোলেন তারা।
এসময় অস্ট্রেলিয়ার হয়ে প্রথম আঘাত হানেন নাথান কোল্টার-নাইল। তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তিনি ৭০ বলে ৫৭ রান করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৫৪ রান। রোহিত শর্মার বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান ৮৩ রান করে খেলে যাচ্ছেন।
এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টাস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ইত্তেফাক/জেডএইচ
