২২২ রানে ভারতের দুই উইকেটের পতন

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:০৭

২ উইকেটে ভারতের ২২২ রান। বলা যায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এতে ভূমিকা রেখেছে ওপেনিং জুটি। ২২৭ রানের এই জুটি গড়েন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। 

আর সেই জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার নাথান কোল্টার-নাইল। তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তিনি ৭০ বলে ৫৭ রান করেন। ভারতের প্রথম উইকেটের পতন হয়। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। শিখর ধাওয়ানকে সঙ্গ দেন। 

শেষপর্যন্ত শিখর ধাওয়ান ১১৭ রান করে সাজঘরের পথ ধরেন। ১০৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। মিশেল স্টার্কের বলে তিনি ক্যাচ দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ২২২ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন পান্ডে। বিরাট কোহলি ৪৪ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন।

এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ইত্তেফাক/জেডএইচ