তিন উইকেটে ভারতের সংগ্রহ ৩০০ রান

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:১৮

৩০০ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়েছে। সাজঘরে ফিরে গেছেন পান্ডে। তিনি ৪৮ রান করে প্যাট কামিন্সের বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩০৮ রান। 

এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মাঠে নেমে ভালো শুরু করে ওপেনিং জুটি। শুরুতেই ২২৭ রানের জুটি গড়ে তোলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

আরো বড় কিছু করার আগেই জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার নাথান কোল্টার-নাইল। তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তিনি ৭০ বলে ৫৭ রান করেন। ভারতের প্রথম উইকেটের পতন হয়।

এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। শিখর ধাওয়ানকে সঙ্গ দেন। শেষপর্যন্ত অনবদ্য এক ইনিংস খেলে বিদায় নেন এই ওপেনার। ১০৯ বলে ১১৭ রান করে মিশেল স্টার্কের বলে ক্যাচ দেন। 

বিরাট কোহলি ৮০ রান করে ক্রিজে আছেন।

ইত্তেফাক/জেডএইচ