বিশ্বকাপ ক্রিকেট

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:১০

 

ট্রফি জিতে নিতে শুরু ক্রিকেটের  যুদ্ধ,

কেঁপে কেঁপে ওঠে তাই দুনিয়াটাসুদ্ধ।

দর্শকে খুব ভোগে এ খেলার জ্বরে যে,

এই জ্বর থেমে যাবে মাস সোয়া পরে যে।

 

ইংল্যান্ড কেড়ে নেয় কোটি কোটি দৃষ্টি,

খেলা থেকে হতে পারে বন্ধন সৃষ্টি।

দশ দলে মিশে আছে সেরা যত তারকা,

মাঠে যেই নামে দেখি খেলোয়াড় যা রোখা। 

 

বহুলোকে মাঠে গিয়ে বেছে নেয় গ্যালারি,

চাক্ষুষ দেখে তারা মজা পায় খেলারই।

বাকিরাও মানছে না ভূগোলের সীমানা,

টিভি খুলে মাঠে ঢোকে, নেই বাধা, কি মানা।

 

খেলা দেখে যদি হয় অতি দল ভক্ত,

সেই দল হেরে গেলে শোক ভোলা শক্ত।

এই খেলা গড়ে দিক দেশে দেশে মিত্র,

বিশ্বতে টিকে থাক অনুপম চিত্র।