বেদেপল্লীর গল্পে তিশা-রোহান

আপডেট : ০৯ জুন ২০১৯, ২০:২৮

আজ

চ্যানেল: এটিএন বাংলা

সময়:সন্ধ্যা ৬টা

এটিএন বাংলার ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে  নাটক ‘বেদের মেয়ে’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াস রোহান।

নূপুর বেদের মেয়ে। তবে সে বেদে বহরের সাথে থাকে না। নিজের বহর ত্যাগ করে সে এক বুড়ির বাড়িতে আশ্রিতা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিষ নামায়। মেম্বারের ছেলে আহসান একদিন নৌকা পার হওয়ার সময় নূপুরকে দেখে। তাঁর কথা শুনে প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে তাঁর গ্রাম পর্যন্ত তাঁকে খুঁজতে যায়। অন্যদিকে মেম্বারের কানে খবর চলে যায় যে, তাঁর ছেলেকে ওই বেদেনীর বাড়ির আশেপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর আহসানকে খুব করে বকে তাঁর বাবা। কিন্তু আহসানের মন পড়ে থাকে নূপুরের কাছে। একদিন নূপুর আহসানকে নিজের জীবনের গল্প শোনায়। বহরের বাইরের এক ছেলের সাথে প্রেম করে সে নিজের বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রিতা হয়েছে। এসব কথা শুনে আরো মায়া বেড়ে যায় আহসানের। সে প্রেম নিবেদন করে। কিন্তু একবার পোড় খেয়ে ঘর বাঁধতে ভয় হয় নূপুরের। আহসানও নাছোড়বান্দা। মেম্বার ছেলের পাগলামির কথা জানতে পেরে লোক দিয়ে বুড়িকে হুমকি দেয় গ্রাম ছাড়া করার। পরে নূপুর গিয়ে বলে, সে চলে যাবে গ্রাম ছেড়ে। তাঁর সেই যাত্রার সঙ্গী হতে চায় আহসান।