ভারতের দেওয়া বিশাল টার্গেটে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। ওভালে আগে ব্যাটিং করে অজিদের ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। এই লক্ষ্যে জিততে হলে রেকর্ড ভাঙতে হবে অস্ট্রেলিয়াকে।
কারণ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি এখন আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে ভারত।
এ বিশাল রানের টার্গেট নিয়ে খেলতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তারা দেখেশুনে খেলে যাচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৩৪ রান।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
