টয়ার ‘চলো দিগন্তে’

আপডেট : ০৯ জুন ২০১৯, ২০:২৮

আজ

চ্যানেল: আরটিভি

সময়:রাত ১১টা ৩০ মিনিট

 

 

আরটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চলো দিগন্তে’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। নাটকে তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।

নাটকটি প্রসঙ্গে মুমতাহিনা টয়া বলেন, ‘এমন গল্পে এর আগে অভিনয় করিনি। নাটকটির শুটিংয়ের সময় মনে হয়েছে ঈদের সেরা কাজগুলোর মধ্যে এটি একটি। বাকিটা দর্শকরাই বলে দেবেন।’

নাটকটি রচনা করেছেন হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম এবং পরিচালনা করেছেন আর বি প্রীতম। এতে আরো অভিনয় করেছেন মুশফিক ফারহান, শাওন, মৌরী সেলিম, চাষী আলম প্রমুখ।