বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন দর্শনা কেরুসহ দেশের সব কটি চিনিকল এলাকায় ২০২২-২৩ অর্থ বছরে আখের মূল্য পুননির্ধারন অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে। চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু ও করপোরেশন পরিচালক (সিডিআর) আশরাফ আলি স্বাক্ষরিত পত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে আখের মূল্য বৃদ্ধির খবরের জরুরি বার্তাটি দর্শনা কেরু চিনিকল এলাকায় এসে পৌঁছালে চিনিকলের কর্মকর্তা কর্মচারী শ্রমিক, আখচাষি ও সাধারণ মানুষের মধ্যে আনান্দ উল্লাস করতে দেখা যায়। মূল্য নির্ধারণি পত্রে জানা গেছে ২০২১/২২ অর্থ বছরে প্রতি কুইন্টাল ছিল ৩শ৫০ টাকা,২০২২/২৩ অর্থ বছরে বাড়িয়ে করা হলো ৪৫০টাকা। অর্থাৎ প্রতি মনে বেড়েছে ৪৫ টাকা। যেখানে গত বছর ছিল প্রতিমন ১শ ৩৫ টাকা, এবার হলো ১৮০টাকা। বহিঃকেন্দ্র গত বছর ছিল কুইন্টাল প্রতি ৩৪৩ দশমিক ৪০টাকা,এবার বেড়ে হয়েছে ৪৪০টাকা।
তাছাড়া উলেখ করা হয়েছে মাড়াই মৌসুমের মাঝামাঝি সময়ে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে ১৫দিন পরপর ৫বার ৩টাকা করে বাড়ানো হয়ে থাকে, এবার তা বাড়িয়ে ৪টাকা করেছে। এ ছাড়া ফাউন্ডেশন সিডে দু টাকা ও সাটিফাইড সিডে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।
কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ. হান্নান মন্ডল সাধারণ সম্পাদক আ. বারি ও সহ সভাপতি ওমর আলি জানান খুবই আনন্দ ও খুশির খবর,তবে আখের মূল্য দুশ টাকা করে চিনির মূল্য বাড়ানো হলে মিল ও সরকার এবং চাষি সকলেই লাভবান হওয়া যেত। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জানান চাষিদের দীর্ঘদিনের দাবি আখের মূল্য বৃদ্ধি করা, করপোরেশন চেয়ারম্যান মহদ্বয় সেটা করেছে,আসা করা হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর ইক্ষু রোপন মৌসুমে এলাকার আখচাষিরা অনেক বেশী বেশী আখচাষ করে মুনাফা অর্জন করতে পারবে। তিনি আসা প্রকাশ করে বলেন কেরু চিনিকল ২০২১/২২ অর্থ বছরে সর্ব সাকুল্যে ৫০কোটি টাকার উপরে মুনাফা অর্জন করেছে,যেহেতু এ বছর আখের মূল্য বৃদ্ধি হয়েছে সে হিসেবে আগামী বছর বেশী আখ পাওয়া গেলে মিলটি দ্বিগুণ লাভের মুখ দেখবে বলে জানান।
