ভালোবাসার নিলাম

আপডেট : ০৯ জুন ২০১৯, ২০:২৯

ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে বিশেষ নাটক ‘ভালোবাসার নিলাম’ প্রচার হবে আজ রাত ৮টায়। নাটকটি পরিচালনা করেছেন এহসান চৌধুরী এবং অভিনয় করেছেন জোভান, শারলিন ফারজানাসহ অনেকে।  

বাদশার জন্মের দিনই গাছ থেকে পড়ে বাবার মৃত্যু হয়। দুই বছরের শিশু বাদশাকে ফেলে পালিয়ে যান মা। বাদশা বড় হতে থাকে দাদির কাছে। বাবা-মা হারা বাদশার দুর্ভাগ্য কখনোই পিছু ছাড়ে না। তাঁর জন্য যেটা কষ্টের অন্যের জন্য সেটা হাস্যকর হয়ে ওঠে। তবে বাজিতে ভাগ্য খুব ভালো বাদশার। এই নসিব নিয়েই এইচএসসির পর ঢাকায় আসে বাদশা। এখান থেকেই শুরু নাটক। কোথাও কোনো কাজ না পেয়ে বাজি ধরে আর প্রেম করেই কাটে বাদশার জীবন। ঠাঁই হয় পুরোনো এক সাড়ে তিনতলার চিলেকোঠায়। যেখানে পানি, গ্যাস, কারেন্ট কোনোকিছুই নেই। ভাড়া ৮শ’ টাকা। রাতে ঘুমানো জায়গা পেয়েই মহাখুশি বাদশা। এরইমধ্যে পাশের বহুতল ভবনের চারতলার এক মেয়ের সাথে প্রেম বাদশার। ওই ভবনেরই তিনতলার দম্পতি সারাক্ষণ ঝগড়া করে। তাঁদের বিবাদের বিচারক বাদশা।