বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র অপু রায় ঢাকায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (২৯ জুন) ভোররাতে মারা গেছে।
অন্য পরিবারের স্বজনরা জানান, আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বড়বাশাইল ওয়াপদা সড়কে গত ২৩ জুন দুপুরে সাইকেলে করে যাওয়ার সময় পিকআপের সঙ্গে সংঘর্ষে স্কুলছাত্র অপু রায় গুরুতর আহত হয়। অপু বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও উপজেলার লখারমাটিয়া গ্রামের বিবেক রায়ের ছেলে।
ঐদিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোররাতে অপুর মৃত্যু হয়।
