রান আউটের শিকার অস্ট্রেলিয়ার অধিনায়ক

আপডেট : ০৯ জুন ২০১৯, ২৩:৫৩

ভারতের দেওয়া বিশাল টার্গেটে খেলতে নেমে ৬১ রানের মাথায় ১ উইকেট হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া। ৩৬ রান করে ফিরে যান অ্যারন ফিঞ্চ। তিনি রান আউট হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।

বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে জিততে হলে রেকর্ড ভাঙতে হবে। কারণ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি এখন আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

এর আগে ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫২ রান সংগ্রহ করে ভারত।

ইত্তেফাক/জেডএইচ