মাদ্রিদে ন্যাটোর সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের কাছে ভাষণ দেওয়ার সময় সংস্থাটির প্রধান জেন স্টলটেনবার্গ বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির একটি 'অত্যন্ত ভয়াবহ চিত্র' এঁকেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্টলটেনবার্গ সেটিকে শীতল যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন এবং বলেন, 'আমরা আরও বিপজ্জনক এবং আরও অপ্রত্যাশিত বিশ্বে বাস করছি।'
সংস্থার প্রধান আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, রাশিয়া এবং ন্যাটো দেশগুলোর মধ্যে একটি সম্ভাব্য পূর্ণ মাত্রার সংঘাত হতে পারে। তবে তিনি বলেন, এই কারণে জোটটি নিজেকে শক্তিশালী করতে কাজ করেছে মিত্রদের রক্ষা করার জন্য।
স্টলটেনবার্গ বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আমরা যা দেখেছি তা হলো ন্যাটো বাহিনীকে শক্তিশালী করা। রাশিয়ার সবচেয়ে কাছের দেশগুলোতে ন্যাটোর ছয়টি যুদ্ধদল রয়েছে।
