লিসিচানস্ক দখলে রাশিয়ার অবিরাম বিমান হামলা 

আপডেট : ৩০ জুন ২০২২, ২১:২১

ইউক্রেনের লিসিচানস্ক শহরে রুশ বাহিনীর অবিরাম বিমান হামলা শিকার হচ্ছে। অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

টেলিগ্রামে এক পোস্টে বলেন, এই শহর দখল নিতে রাশিয়ান তাদের 'প্রায় সমস্ত শক্তি 'ব্যবহার করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে এই শহরের অবস্থান। 

হাইদাই বলেন, লিসিচানস্ক অনেক ধ্বংস হয়েছে, পুলিশ বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং শহরের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শহরে এখন নিরাপদ স্থান খুঁজে পাওয়া দুস্কর। 

তিনি আরও বলেন, মানুষ অন্তত আধঘণ্টা হামলা বন্ধের স্বপ্ন দেখছে, কিন্তু দখলদাররা গুলি চালানো বন্ধ করছে না।  এছাড়া হাইদাই জানান, লিসিচানস্কের রাস্তা শেলের টুকরোয় ভরা থাকায় শহরে যাওয়া-আসা করা কঠিন হয়ে পড়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।   

ইত্তেফাক/এসআর