পুরুষ দলের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির মেয়াদ ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। সাদা ও লাল বলের ফরম্যাটের জন্য আলাদা চুক্তি করা হয়েছে। এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩৩ জনে উন্নীত হয়েছে।
চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে ঠাঁই হয়েছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদির। সাদা বলের ‘এ’ ক্যাটাগরিতে এই তিন ক্রিকেটারের সঙ্গে আছেন শাদাব খান ও ফখর জামান। লাল বলে একই ক্যাটাগরিতে তাদের সঙ্গী আজহার আলী।
সাদা বলের ‘বি’ ক্যাটাগরিতে ইমাম উল হক, হারিস রউফ রয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে হাসান আলী, মোহাম্মদ নেওয়াজ এবং ‘ডি’ ক্যাটাগরিতে হায়দার আলী, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, খুশদিল শাহ, আসিফ আলী, উসমান কাদির ও জাহিদ মাহমুদ ঠাঁই পেয়েছেন। লাল বলের ‘বি’ ক্যাটাগরিতে হাসান আলী, ফাওয়াদ আলম জায়গা পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে ইমাম উল হক, নাসিম শাহ, নুমান আলী, আবদুল্লাহ শফিক এবং ‘ডি’ ক্যাটাগরিতে ইয়াসির শাহ, আবিদ আলী, শান মাসুদ, সৌদ শাকিল ও সরফরাজ আহমেদ রয়েছেন।
এছাড়া ইমার্জিং ক্যাটাগরিতে আছেন সালমান আলী আগা, হাসিবউল্লাহ, মোহাম্মদ হুরাইরা, আলী উসমান, কামরান গুলাম, কাসিম আকরাম ও মোহাম্মদ হারিস।
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফাহিম আশরাফ ও মোহাম্মদ হাসনাইন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। গত বছর অনুপস্হিত থাকা শান মাসুদ, নাসিম শাহ ও হায়দার আলী চুক্তিতে ফিরেছেন।

বিশ্বকাপে খেলবেন কি তামিম?