প্রথম প্রেমের হৃদয়ভাঙা কষ্টের কথা জানালেন আমির

আপডেট : ০১ জুলাই ২০২২, ১৩:১৫

'লাল সিং চাড্ডা' সিনেমার নতুন গান 'ফির না অ্যায়সি রাত আয়েগি'র লঞ্চে এসে আমিরকে কথা বলতে শোনা গেল তার প্রথম প্রেম নিয়ে। আমির খান জানালেন, নিজের এক কাছের বন্ধুকেই ভালোবেসেছিলেন তিনি। তবে মুখ ফুটে বলতেই পারেননি তা। ফলে মন ভেঙেছিল। 

২০২১ সালে নিজের দ্বিতীয় বিয়ে ভাঙার কথা সবাইকে জানিয়ে চমকে দিয়েছিলেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্তকে আমির বিয়ে করেন ১৯৮৬ সালে, আর বিয়ে ভাঙে ২০০২ সালে।

এরপর প্রেম কিরণ রাওয়ের সঙ্গে। ২০০৫ সালে বিয়ে, ২০২১-এ এসে পথ আলাদা হয় দুজনের। এদিকে আবার বলিউডের অভিনেত্রী ফতিমা সানা শেখ-এর সঙ্গে মি. পারফেকশনিস্টের প্রেমের গুঞ্জন। তবে এসব খবর তো প্রায় সকলেরই জানা। আজ বলবো আমিরের প্রথম প্রেমের কথা।

হলিউডের বিখ্যাত ছবি 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক 'লাল সিং চাড্ডা'। আমির-কিরণ একসঙ্গে প্রযোজনা করেছেন এই ছবির। কারিনা কাপুর, মোনা সিং, চৈতন্য আক্কিনেনিকে দেখা যাবে সিনেমাতে। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমা। 
ইত্তেফাক/এসজেড