‘বিচারহীনতার সংস্কৃতিই শিক্ষক লাঞ্ছনার সাহস জোগাচ্ছে’

আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫:৪৫

দেশে বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই শিক্ষক হত্যাসহ শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনাগুলোকে সাহস জোগাচ্ছে বলে দাবি করেছে শিক্ষক সমাজ। 

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ আয়োজিত শিক্ষক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

শিক্ষক নেতারা বলছেন, বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিক্ষক নির্যাতন পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এসব ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যরা জড়িত। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতাই এসব হত্যাকাণ্ড উসকে দিচ্ছে।

প্রতিবাদ সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল বলেন, আজ শিক্ষার্থীরা শিক্ষককে মারার সাহস পায় কীভাবে সেদিকে আমাদের নজর দিতে হবে। শিক্ষার্থীর হাতে শিক্ষকের মৃত্যু এই প্রথম প্রত্যক্ষ করলাম। শিক্ষক সমাজ আজ আতঙ্কিত, ভীত-সন্ত্রস্ত ও হতবাক।

ইত্তেফাক/কেকে