বেনাপোল (যশোর) সংবাদদাতা
ঈদুল ফিতরের টানা ৭ দিন বন্ধের পর রবিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সাতদিন বন্ধের পর রবিবার দুপুর সোয়া একটার দিকে ভারত থেকে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক এই বন্দর দিয়ে প্রবেশের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, ঈদুল ফিতর উপলক্ষে আটদিন ছুটি শেষে রবিবার থেকে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
