রংপুরে কর্তব্যরত আনসার সদস্যের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আনসার কর্মকর্তারা জানান, শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্য পালন করছিলেন আনসার সদস্য আব্দুর রউফ। কাজের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিত্সকের কাছে নেয়া হয়। এ সময় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে আব্দুর রউফের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত আনসার সদস্য আব্দুর রউফ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বাসিন্দা।