মহেশপুরে একজনের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে রবিবার সকালে মরিচ ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মহেশপুর থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার বদ্দিনাথপুর গ্রামের মৃত মিয়া রাজ মন্ডলের ছেলে আলী হোসেনকে মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।