জয়পুরহাটে কৃষি শুমারি শুরু

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০১

জয়পুরহাট প্রতিনিধি

জেলায় রবিবার থেকে কৃষি শুমারির কার্যক্রম শুরু হয়েছে। কৃষি শুমারি-২০১৯ বাস্তবায়ন উপলক্ষে জেলা শুমারি কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

শস্য, মত্স্য ও প্রাণিসম্পদ খাতের পরিসংখ্যান, কৃষি খাতের কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান, ভূমির ব্যবহার, চাষযোগ্য জমির প্রকার ও ফসল বৈচিত্র্যের পরিসংখ্যানসহ কৃষি উপকরণ, সেচ ও যন্ত্রপাতি সম্পর্কিত পরিসংখ্যান সরবরাহের লক্ষ্যে মাঠ পর্যায়ে ৯ জুন থেকে শুরু হয়েছে কৃষি শুমারি-২০১৯। আগামী ২০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে এ শুমারির কাজ চলবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের সঞ্চালনায় জেলা শুমারি কমিটির সভায় বক্তব্য রাখেন— জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় প্রমুখ।