সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলায় রবিবার মরা গরুর মাংস বিক্রিকালে জব্দ করেছে প্রশাসন।
জানা গেছে, সুন্দরগঞ্জের কে-কৈ কাশদহ গ্রামের জবদুলের একটি গাভী গত শনিবার রাতে প্রসবকালে গোয়াল ঘরে মারা যায়। এ খবর শুনে রামজীবন গ্রামের কসাই রায়হান সুকৌশলে গাভীটি জবাই করে ডোমের হাট বাজারে নিয়মিত দোকানে মাংস বিক্রি শুরু করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী উপজেলার নির্বাহী কর্মকর্তা সোলেমান আলীকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ৪৮ কেজি মাংস জব্দ করলেও কসাই রায়হানকে আটক করতে পারেনি।
এনিয়ে সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া বলেন, কসাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
