বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার ও আনন্দ বাজারে দুইটি যাত্রাগানের প্যান্ডেলে শনিবার রাতে অভিযান চালিয়ে নর্তকীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, পুলিশ সুপারের নির্দেশে কাজলা ইউনিয়নের দুইটি যাত্রাগানের প্যান্ডেলে অভিযান চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
