রোগীদের দুর্ভোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে কিছু ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে রোগীদের দুর্ভোগ বেড়েছে। উপজেলার ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওষুধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের প্রায় ১৫ দিন আগে থেকে এ পর্যন্ত বাজারে কয়েকটি কোম্পানির প্যারাসিটামল ট্যাবলেট-সিরাপ, কয়েকটি জরুরি ভিটামিন ও গ্যাসের ওষুধের সংকট দেখা দিয়েছে। উচ্চ রক্তচাপের কয়েকটি ওষুধেরও সংকট রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিউল ইসলাম জানান, এগুলো অত্যন্ত জরুরি ওষুধ। চাহিদা বেশি থাকায় অনেক সময় হাসপাতালে সরবরাহ কম থাকে। বাজারে সংকট অব্যাহত থাকলে এর প্রভাব হাসপাতালের ওপর পড়বে। ফলে চিকিত্সা-কার্যক্রম ব্যাহত হতে পারে।
