আমতলীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পরেছে পৌনে ৩ কেজি ওজনের এক বিশাল আকারের ইলিশ। রবিবার (৩ জুলাই) রাতে মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।
জানা গেছে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজীর জালে বিশাল আকারের ইলিশ ধরা পরে। দ্রুত মাছটি বাজারে এনে ওজন দিয়ে দেখেন পৌনে ৩ কেজি। জেলে রাজু গাজীর নিকট থেকে পাইকারি মাছ ব্যবসায়ী আলামিন বয়াতি মাছটি ৭৫০০ টাকায় কিনে সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার নিকট ৮০০০ হাজার টাকায় বিক্রি করেন। মাছটি এক নজর দেখার জন্য আমতলী মাছ বাজারে শত শত মানুষ ভীর জমায় ।
জেলে রাজু গাজী বলেন, এবছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ আর ধরা পরেনি । পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান ক্রয়ের সাথে সাথে কামাল হোসেন নামের এক ক্রেতা ৮০০০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগরে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীতে বড় সাইজের মাছ ধরা পরছে।
