শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০২:০৩

লক্ষ্যটা বিশাল, ১৯৪ রান! জিততে হলে অন্তত দুই ওপেনারের একজনকে আজ বড় ইনিংস খেলতে হতো। কিন্তু সেটা করতে ব্যর্থ হলেন লিটন দাস ও এনামুল হক বিজয়। দলীয় ৮ রানের সময় ওভেড ম্যাককয়ের টানা দুই বলে ফিরে গেলেন দুজনই। লিটন ৫ ও বিজয় ৩ রান করেন।

এরপরের দায়িত্বটা দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু চমক দেখাতে পারলেন না রিয়াদ। ৭ বলে ১১ রান করে ওডেন স্মিথের বলে ম্যাককয়ের হাতে ক্যাচ তুলে দেন। দলের স্কোর ২৩ রান। আফিফ হোসাইনকে সঙ্গে নিয়ে এখন শুরুর চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সাকিব।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। সাকিব ১১ ও আফিফ ১ রানে অপরাজিত।

 

ইত্তেফাক/টিএ