চলতি বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, রবিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫২ জন।
এছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৬টি, সৌদি এয়ারলাইনসের ৬০টি ও ফ্লাইনাসের ১১টি।
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
