ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলার ডুবি

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৪:০১

মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের আলিরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী ট্রলারডুবে গেছে। 

সোমবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার মিরকাদিম সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ট্রলারটির কেউ নিখোঁজ নেই। ট্রলারে থাকা ৬ জনই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয় বলে তিনি জানান।

মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকা যাচ্ছিলো। এ সময় মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে মিরকাদিম সংলগ্ন ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে ট্রলারের কেউ নিখোঁজ নেই। ট্রলারে থাকা ৬ জনই তীরে উঠতে সক্ষম হয়। আল্লাহর দান-১ ট্রলারটি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মালামাল নিয়ে ঢাকা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাচ্ছিল বলে তিনি আরও জানান।

দুর্ঘটনার পরপরই লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করায় সেটিকে আটক কিংবা জব্দ করা যায়নি বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমএএম