সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু আহত ১ জন।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া(৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ(২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকালে উপজেলার জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ৬ জেলে এসময় মোঘরাইন বেরিবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মানিক মিয়া ও নিয়া শাহর মৃত্যু এসময় আহত হন আরও একজন। আহত একজনকে সুনামগঞ্জকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে একজন আহত আছেন। মারা যাওয়া দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
