হামলাকারী মানসিক বিকারগ্রস্ত: ডেনমার্ক পুলিশ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:২২

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে রবিবার (৩ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এটি সন্ত্রাসী হামলা নয়, হামলাকারী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছে ডেনমার্ক পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কোপেনহেগেনের পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেছেন, হামলাকারী ব্যক্তি একজন মানসিক রোগী। 

ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন রবিবার এক বিবৃতিতে বলেন, ‘একটি নিষ্ঠুর হামলার শিকার হয়েছে ডেনমার্ক। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আমি এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে থাকার এবং পাশে থেকে একে অপরকে সহায়তা করার আহ্বান জানাই।’

হামলার রাতে শপিংমলের সামনে এক কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল ৫৩ বছর বয়সী আইটি কনসালট্যান্ট হ্যান্স ক্রিশ্চিয়ান স্টলটজের। তিনি বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। এটি খুবই ভয়াবহ। একজন মানুষ কীভাবে এটি করতে পারে।’

ইত্তেফাক/টিআর