মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:৩৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি, বহন ও সেবনের অপরাধে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রবিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) মিলিতভাবে এ অভিযানে অংশ নেয়। অভিযানে গ্রেফতার ২২ জনের সবাই মাদক সেবন, সঙ্গে রাখা ও বিক্রির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৬৭টি ইয়াবা, ৫৭৪ গ্রাম হেরোইন, ৩শ গ্রাম গাঁজা ও ১৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১৭টি মামলা হয়েছে।