কৃষক হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:১৫

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক নুরুল ইসলাম হত্যা মামলায় আসামি আব্দুল হান্নান শেখকে (৭২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামের কৃষক নুরুল ইসলাম খানের সঙ্গে কৃষক আব্দুল হান্নান শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ১৯ ডিসেম্বর রাতে জমি দেখে বাড়ি ফিরছিলেন কৃষক নুরুল ইসলাম খান। এ সময় বন্যাবাড়ী গ্রামে পৌঁছালে আব্দুল হান্নান শেখ ও তার লোকজন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কৃষক নুরুল ইসলাম খানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২০ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা মামলা নেয়নি। পরে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আফরোজা নাহার রানু বাদী হয়ে ছয় জনকে আসামি করে গোপালগঞ্জের আদালতে হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম