ভারতে মদ পানে নিহতের সংখ্যা বেড়ে ১২

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৯:২৪

ভারতের বিষাক্ত মদ পানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। দেশটির তরফ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।   

দেশটির বর্ধমান শহরের শান্তিপুরে গত মঙ্গলবার এই ঘটনার সূত্রপাত ঘটে। সেদিন বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু ঘটে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন অনেকে। মদ ব্রিক্রেতারা পলাতক রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিষাক্ত মদ বিক্রেতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, স্থানীয়ভাবে মদ তৈরি করায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কারণে মদ বিষাক্ত হয়ে যায়। তা পান করেই মারা যান।

ইত্তেফাক/এসআর