নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৩:৪৫

নান্দাইলে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হচ্ছে উপজেলার রসুলপুর গ্রামের মনির হোসেন (২৫)। ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক মটরের ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে যায় মনির।

পরে অন্যরা তাকে উদ্ধার করে স্থানীয় রায়বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। তারপর নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএম