ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ডেমরায় লেকের পানিতে গতকাল রবিবার গোসল করতে নেমে আসিফ হাসান প্রান্ত নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় মান্নান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আসিফের ফুফা মনির হোসেন জানান, আসিফদের বাসা ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুলে। তার বাবার নাম শাহজাহান আলী। গতকাল বেলা ১১টার দিকে আসিফ বন্ধুদের সঙ্গে বাসার অদূরে একটি লেকে গোসল করতে যায়। নামার কিছুক্ষণ পরই পানিতে তলিয়ে যায় সে। পরে বন্ধুদের চিত্কারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দুটায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
