সমকামী প্রেমের সিনেমা আরআরআর!

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪:১২

অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টির সাম্প্রতিক মন্তব্য হইচই ফেলে দিয়েছে সিনেমা পাড়ায়। তার মন্তব্যটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি টুইটারে 'আরআরআর' সিনেমাকে 'সমকামী প্রেমের' গল্প বলেছেন! আরও বলেছেন আলিয়া ভাট 'শুধু একটি প্রপ' ছিলেন এ সিনেমায়।

 

জুনিয়র এনটিআর ও রামচরণের ভক্তরা খুব বিরক্ত রেসুলের মন্তব্যে। তারা কড়া ভাষায় রেসুলের পোস্টে জবাব দিয়েছেন। বাধ্য হয়ে সেই পোস্ট সরিয়ে নেন রেসুল। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি শুধু সিনেমাটি নিয়ে মতামত শেয়ার করেছি, আর কিছুই নয়।’

রেসুল পুকুট্টি 'ব্ল্যাক', 'সাওয়ারিয়া', 'এনথিরান', 'রা'সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমায় অবদান রেখেছেন। তার মধ্যে একটি 'পুষ্পা: দ্য রাইজ' এবং 'রাধে শ্যাম' উল্লেখযোগ্য। ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় কাজ করে তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিংয়ের জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন।

ইত্তেফাক/এসজেড