তথ্য ফাঁস: উইঘুর মুসলমানদের জীবনধারা পরিবর্তন করছে চীন

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬:৪১

উইঘুর মুসলমানদের নির্যাতনের বেশ কিছু তথ্য উঠে এসেছে গণমাধ্যমের হাতে। চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেবার গোপন প্রক্রিয়া সম্পর্কে নজিরবিহীন তথ্য সামনে এসেছে।

নিরপেক্ষভাবে যাচাই করা এধরনের অনেকগুলো নথি থেকে দেখা গেছে, দেশটির সংখ্যালঘু উইঘুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের ইসলামী ধর্মবিশ্বাসের কোনরকম চিহ্ন দেখা গেলে তাদের দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়েছে। শিনজিয়াংএর চূড়ান্ত গোপনীয়তায় ঢাকা পদ্ধতির একেবারে কেন্দ্রে থাকা হাজার হাজার ফটোগ্রাফ, এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলেই গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্যপ্রমাণ।

ফাঁস হওয়া কিছু কিছু ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে বন্দীদের মাথায় কালো হুড এবং শরীরে শেকল বেঁধে নতি স্বীকারে বাধ্য করার কৌশল প্রয়োগ করতে।

গত কয়েক মাস ধরে এসব নথ্যির সত্যতা যাচাই ও অনুসন্ধানের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে ওই এলাকায় উইঘুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের ধর্ম ও সংস্কৃতির যে কোনরকম চিহ্ন দেখলেই তাদের বন্দী করার প্রক্রিয়া নিয়ে ভেতরের গুরুত্বপূর্ণ নানা তথ‍্য - যেসব তথ্য আদানপ্রদানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত আছেন এমনকি চীনা নেতা শি জিনপিংও।

এদিকে চীন সরকার দাবি করছে যে, শিনজিয়াং জুড়ে ২০১৭ সালে এই 'সংশোধন কেন্দ্রগুলো' তৈরি করা হয় এবং তাদের বক্তব্য অনুযায়ী এগুলো নিছকই স্কুল।

ইত্তেফাক/এএইচপি