ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (ডিসিএমএল) জনতা ক্যাপিটালল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) (জনতা ব্যাংক লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান) সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হইয়েছে। ৬ জুলাই (বুধবার) “প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান” নামের ইভেন্টের আয়োজন করে ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডে।
জনাব মুনিরুজ্জামান খান এফসিএমএ, ডিরেক্টর-ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডোরিন গ্রুপ এবং জনাব শহিদুল হক এফসিএমএ, জেসিআইএল-এর চিফ এক্সিকিউটিভ তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
জনাব ফিরোজ আসাদ, সিনিয়র গ্রুপ উপদেষ্টা এবং বোর্ডের সদস্য, ডোরিন গ্রুপ; ডিসিএমএল-এর হেড অফ অপারেশন্স জনাব মোহাম্মদ রেজা এবং জেসিআইএল এবং ডিসিএমএল-এর শীর্ষ ব্যবস্থাপনার অন্যান্য সদস্যরাও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রোকারেজ ফার্ম হিসাবে, এই সহযোগিতা ডিসিএমএল-কে জেসিআইএল-এর জন্য শেয়ারের নিরবিচ্ছিন্ন লেনদেনের সুবিধা করে দিবে। এই অগ্রণী পদক্ষেপে জনতা ক্যাপিটালল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ডোরিন ক্যাপিটালল ম্যানেজমেন্ট লিমিটেডকে বেসরকারি খাতের প্রথম প্যানেল ব্রোকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
