ভারতে যাবেন সাইফউদ্দিন

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯:৩৩

পিঠের পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। যদিও এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি।

ইনজুরি কাটিয়ে উঠতে এবার ইনজেকশন নিচ্ছেন সাইফউদ্দিন। ইনজুরি পর্যবেক্ষণ ও মূল্যায়নে দ্রুতই তাকে ভারতে পাঠাচ্ছে বিসিবি। গতকাল বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আপনারা জানেন সে ইনজেকশন নিচ্ছে। আরও কয়েকটা হয়তো নিতে হবে। এখন আমরা তাকে ভারতে পাঠাচ্ছি পরবর্তী মূল্যায়নের জন্য। ভিসা পেয়ে গেলেই সে ভারতে যাবে।’

বিশেষজ্ঞ এক চিকিৎসকের মাধ্যমে ইনজেকশন নেবেন সাইফউদ্দিন। তাই ভারতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। গত বছর এই ইনজুরি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছিলেন সাইফউদ্দিন। পরে সেটি কাটিয়ে উঠে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি।

ইত্তেফাক/এমআর