পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
এ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় ৯ জিলহজ (বাংলাদেশ সময় ৮ জুলাই) এ খুতবা দেবেন তিনি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজেও ইমামতি করবেন। হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
BREAKING NEWS | The Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz Al Saud has appointed Sheikh Dr. Muhammad bin Abdul Karim Al-Issa as Khateeb of #Hajj1443 (2022), and he will deliver the Hajj Khutbah from Masjid Al Namirah, Arafat on Friday, 9 Dhul Hijjah 1443 pic.twitter.com/j5N6KZQHBH
— Haramain Sharifain (@hsharifain) July 5, 2022
এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন।
বাংলায় হজের খুতবা শোনা যাবে এই ওয়েবসাইটে।
