বোমা নয় লিপস্টিক

আপডেট : ১০ জুন ২০১৯, ০০:১৭

রাজধানীর বিজয় সরনি সড়কে সকাল থেকেই ছিল আতঙ্ক। সড়কের পাশে একটি ভবন ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টায় তারা দেখতে পান একটি হালকা সবুজ রঙের ব্রিফকেস। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পুরো সড়কটি কর্ডন করে ফেলে। পুলিশের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। ব্রিফকেসটি  ঘণ্টাখানেক পরীক্ষা-নীরিক্ষা করে দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে এটিকে খোলার প্রক্রিয়া শুরু হয়। ব্রিফকেস খুলে প্রথমেই পাওয়া যায় তিনটি লিপস্টিক। পাওয়া যায় মেয়েদের ব্যবহারের কসমেটিকস।

পুলিশের তেজগাঁও থানার পরির্দশক তদন্ত মো. সেন্টু মিয়া বলেন, এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতরে কসমেটিকস পাওয়া গেছে। কে বা কারা এটি ফেলে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।