টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, এক পরিবর্তন

আপডেট : ০৭ জুলাই ২০২২, ২৩:৫৪

গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, জেতার কোনো বিকল্প নেই। ক্যারিবিয়ানরা জিতলে তাদের সিরিজ জয় হবে। আর বাংলাদেশ জিতলে সিরিজ সমতায় আসবে।

আজ নাসুম আহমেদ একাদশে ফিরতে পারেন, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত সেটাই হলো। এক ম্যাচ পর আবারও একাদশে ফিরেছেন এই স্পিনার। ফলে জায়গা হারাতে হয়েছে পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, ব্রোকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ড্রেকস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসাইন, ওভেড ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।

ইত্তেফাক/টিএ