আড়াইহাজারে সুমাইয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের আবু জাফর বিন জাকিরের মেয়ে।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার জানান, শনিবার সন্ধ্যায় তার মা বেড়াতে যায়। বাবা মসজিদে নামাজ পড়তে যায়। বাবা বাড়ি এসে ঘরের ২টি দরজা লাগানো দেখে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সিলিংয়ের সঙ্গে তার মেয়ের লাশ ঝুলছে। এই সময় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের আগে হত্যা না আত্মহত্যা এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
