আফগানিস্তান থেকে উজবেকিস্তানে রকেট 'হামলা' 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৭:৩৩

আফগানিস্তান থেকে ছোড়া ৫টি রকেট মঙ্গলবার দক্ষিণ উজবেকিস্তানের সীমান্ত শহর টারমেজের কাছে আঘাত হেনেছে। উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

টেলিগ্রাম চ্যানেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৫ জুলাই আনুমানিক বিকেল ৪ টা ২০ মিনিটে সম্ভবত আফগানিস্তানের ভূখণ্ড থেকে ছোড়া পাঁচটি রকেট উজবেকিস্তানের সীমান্ত অঞ্চলের মাটিতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

দেশটির মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, কোনো রকটেই বিস্ফোরিত হয়নি, তাই হতাহতের ঘটনা ঘটেনি এবং উল্লেখযোগ্য কিছু হয়নি। তবে টারমেজ শহরের চারটি ব্যক্তিগত বাসস্থানের সামান্য ক্ষতি হয়েছে। 

খবরে বলা হয়েছে, আফগানিস্তান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির এক ফুটবল স্টেডিয়ামে পড়েছে কিন্তু বিস্ফোরণ ঘটেনি। তবে এই ঘটনায় তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এসআর