বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবৈধ গরুর হাট বসানোর দায়ে হাট কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো.ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ইত্তেফাককে জানান, বাংলাবাজার এলাকায় একজন আওয়ামী লীগ নেতার নির্দেশনায় প্রশাসনের অনুমতি ছাড়াই বরিশাল-বেতাগী প্রধান সড়কের সঙ্গেই এক গরু-ছাগলের বিশাল হাট বসানো হয় যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ এবং জনস্বার্থ বিরোধী। এহেন কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে সকলকে সতর্ক করতে এবং দুই একজন সুবিধাভোগীর সাময়িক সৃষ্ট কর্মকাণ্ড জনগণের পরবর্তী দুর্ভোগের কারণ না হয় সে দিক বিবেচনা করেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে, জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
