কক্সবাজার টেকনাফের খারাংখালী এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১৫। এসময় আব্দুর রহিম প্রকাশ মেজর(৩৪) নামে যুবককে আটক করা হয়।
বুধবার (৭ জুলাই) দুপুরে হোয়াইক্যং খারাংখালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি ৮ নম্বর ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ার জকির আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালী এলাকায় এডভোকেট শাহ আলম মার্কেটের বিসমিল্লাহ গ্লাস হাউস এন্ড থাই এ্যালুমিনিয়ামের সামনে একজন কতিপয় অপরাধী অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ র্যাব-১৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল বুধবার বর্ণিত স্থানে পৌঁছালে আব্দুর রহিম প্রকাশ মেজর (৩৪) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গুলি তার হেফাজতে রেখেছিল।
উল্লেখ্য যে, আটককৃত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২ টি মাদক মামলা, ১ টি অস্ত্র মামলা, ২ টি হত্যা মামলা, ১ টি বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
