ঈদের সকালে ‘নো বেক পাইনাপেল কেক’ 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ২৩:৩৬

ঈদে প্রতিটি মুসলমানের বাড়িতেই সাধ্য ও সাধ্যের মধ্যে মিষ্টিজাতীয় খাবার তৈরি করা হয়। সেমাই, ফিরনি ঈদে বেশ প্রচলিত। এর বাইরে চাইলে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের নো বেক পাইনাপেল কেক। রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি   

প্রয়োজনীয় উপকরণ

  • প্লেইন কেক ২টি
  • কার্নেশন মিল্ক ৩ কাপ
  • কনডেন্স মিল্ক ১ কাপ
  • আনারস কুঁচি ১ কাপ
  • আনারসের ক্যান ১টি
  • চেরি পরিমাণমতো
  • বাটার ক্রিম (ডিমের সাদা ১টি, আইসিং সুগার পৌনে ১ কাপ, বাটার ২০০ গ্রাম, বরফ ১ কিউব, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এসেন্স ১ ফোটা সব দিয়ে ক্রিম বানানো)

নো বেক পাইনাপেল কেক

প্রস্তুত প্রণালী 
পাত্রে দুধ, আনারস কুঁচি ও কনডেন্স মিল্ক মিশিয়ে জ্বাল দিয়ে নিন। এবার সার্ভিং পাত্রে কেক বিছিয়ে ওপর দুধের মিশ্রণ ঢেলে আবার কেকের লেয়ার দিয়ে দুধের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ তার ওপর বাটার ক্রিমের লেয়ার দিতে হবে। এবার তার ওপরে আনারস ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজার ‘নো বেক পাইনাপেল কেক‌।’  

ইত্তেফাক/আরএম