পদ্মা সেতু দিয়ে শুক্রবার (৮ জুলাই) রেকর্ড পরিমাণ ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর সর্বোচ্চ টোল উত্তোলন করা হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন এসব তথ্য জানান।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬শ ৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। ঈদকে সামানে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছে। প্রথম ১২দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়।
২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর উভয় প্রান্তে ৫১ হাজার ৩শ ১৬টি যান পারাপার হয়েছে। উভয় প্রান্তে প্রথম দিনের টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫শ ৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫শ ৮৯টি যানবাহনে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১শ ৫০ টাকা। জাজিরা প্রান্তে প্রথম দিন ২৪ হাজার ৭শ ২৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ টাকা। দ্বিতীয় দিন ২৭ জুন মাওয়া প্রান্তে ২২ হাজার ৭শ ৮০টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯শ ৫০ টাকা। এরমধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫শ ৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯শ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১শ’ ৮৩টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০টাকা।
২৮ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪শ ৯৩টি যান পারাপারের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪শ ৫০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ২শ ১৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৯৬ লাখ ৬৬ হাজার ৮শ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ২শ ৭৬টি যান বাহানে বিপরীতে টোল উত্তোলন হয় ৯৭ লাখ ৯১ হাজার ৩শ টাকা।

করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের